প্রকাশ :: ... | ... | ...

পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্র আটক


সংযুক্ত ছবি

পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্র আটক | ছবি: NewsBangla.net

পুত্রের হাতে পিতা খুন, ঘাতক পুত্র আটক ।। মোহাম্মদ উল্লাহ।। কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মৌলভীরকুম বাজার এলাকায় শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর পুত্রের হাতে পিতা খলিলুর রহমানকে (৬৫)খুনের ঘটনা ঘটেছে। মাদকাসক্ত পুত্র মোহাম্মদ মিনার (২৬) তার পিতা খলিলুর রহমানকে নিজ গৃহে কেউ না থাকার সুযোগে কুপিয়ে হত্যা করেছে। মাদকের জন্য টাকা না পেয়ে সে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা যায়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঘাতক মিনার পূর্বে একটি পানের দোকান চালাত। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। শুক্রবার দুপুরে সে তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মিনার ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় খলিলুর রহমানকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয় জনতা মিনারকে আটক করে পুলিশে দেয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানিয়েছেন,অভিযুক্ত মিনারকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।