প্রকাশ :: ... | ... | ...

চকরিয়ায় ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত


সংযুক্ত ছবি

ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত | ছবি: NewsBangla.net

ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (১০ আগষ্ট ) দুপুর ৩ টার দিকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ বেলা সাড়ে ১২ টার দিকে শাহপুরা নামক এলাকায় দুর্ঘটনায় মিজানুর রহমান গুরুতর আহত হয়। নিহত মিজানুর রহমান উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। তিনি চিরিংগা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার মৃত নুরুল ইসলাম এর ছেলে। সাহারবিল ইউনিয়নের স্থানীয় মেম্বার সেলিম উদ্দিন সূত্রে জানা যায়, মিজান মোটরসাইকেল চালিয়ে শাহপুরা নামক এলাকায় পৌঁছলে বদরখালীর দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। তার সাথে মোটরসাইকেলে থাকা বাকী দুইজনও আঘাতপ্রাপ্ত হন। তারা তিনজন কে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। বাকী দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। চকরিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রদল নেতা মিজানুর রহমান ড্রামট্রাক চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মিজানুর রহমান এর মৃত্যুতে আমি চকরিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক জানাচ্ছি। চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন,শাহপুরা এলাকায় ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা মিজান নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে ডাম্পার ও মোটরসাইকেল জব্দ করেছি।