প্রকাশ :: ... | ... | ...

কক্সবাজারে পাহাড় ধংস নিহত ৮


সংযুক্ত ছবি

কক্সবাজারে পাহাড় ধংস নিহত ৮ | ছবি: NewsBangla.net

নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে নারী-শিশুসহ অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটা থেকে তিনটার মধ্যে বালুখালী, কুতুপালং ও জামশিয়া আশ্রয়শিবিরের চারটি স্থানে পৃথকভাবে এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে জামতলী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১৫) ডি-৬ ব্লকে পাহাড়ধসে কামাল হোসাইন (৪৪), তার স্ত্রী হুমায়রা বেগম (৩৯) এবং ছেলে মোহাম্মদ আনাসের (৪) মৃত্যু হয়। রাত ২টার দিকে কুতুপালং আশ্রয়শিবিরে (ক্যাম্প-৭) ডি-৭ ব্লকে পাহাড়ধসে মো. একরাম (৭) নামে এক শিশুর মারা গেছে। সে ওই আশ্রয়শিবিরের বাসিন্দা রশিদ উল্লাহর ছেলে। রাত সাড়ে ৩টার দিকে বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-১১) সি-১১ ব্লকে পৃথক পাহাড়ধসে উম্মে হাবিবা (২৭), তার বোন তানজিনা আক্তার (১৩) এবং ভাই হারুনুর রশিদ (৩) ও মোহাম্মদ রিহানের (৫) মৃত্যু হয়। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পাহাড়ধসের কারণে ৮ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় আরও পাহাড়ধসের শঙ্কা রয়েছে।’