আরেকটু হলেই আটক হতেন মার্কিন পাইলট: ট্রাম্প
আরেকটু হলেই আটক হতেন মার্কিন পাইলট: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট আরেকটু হলেই আটক হতেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও ট্রুথ সোশ্যালের পোস্টে জানান তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, ইরানি সামরিক বাহিনী বিপুলসংখ্যক সদস্য নিয়ে হন্যে হয়ে তাকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার কাছাকাছি চলে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মানুষ এবং সরঞ্জাম- উভয় দিক থেকেই ব্যাপক ঝুঁকির কারণে এ ধরনের দুঃসাহসিক অভিযান সাধারণত চালানো হয় না। এটি সচরাচর ঘটে না বললেই চলে। প্রথম দফার পর দ্বিতীয় দফায় এই অভিযান চালানো হয়। আমরা দিনের আলোতেই ওই পাইলটকে উদ্ধার করেছি, যা বেশ অস্বাভাবিক ছিল। সূত্র: আল জাজিরা।